বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় মানসম্মত ও আধুনিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। একটি শিক্ষিত, দক্ষ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আধুনিক জ্ঞান-বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং সৃজনশীল শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করাই আমাদের অঙ্গীকার। দক্ষ শিক্ষক, উন্নত শিক্ষার পরিবেশ ও যুগোপযোগী শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, সঠিক শিক্ষা ও পরিচর্যার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী হয়ে উঠতে পারে একজন আদর্শ ও যোগ্য নাগরিক। শিক্ষার আলো ছড়িয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও শিক্ষিত সমাজ গঠনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে চাই। প্রতিষ্ঠানের ঠিকানা: গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মনোহরদী, নরসিংদী।
